• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

তারেক রহমানের মন্ত্রিসভায় নেই কোনো উপমন্ত্রী   

প্রকাশিত: ২১:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের মন্ত্রিসভায় নেই কোনো উপমন্ত্রী   

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গঠন হয়েছে সংসদ ও মন্ত্রিসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন এই মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৫ জন। এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ২৪জন। তবে এ পরিষদে কাউকে উপমন্ত্রী করা হয়নি। 

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলো বিএনপি নেতৃত্বাধীন জোট। তখন খালেদা জিয়ার নেতৃত্বে গঠন হয়েছিল সরকার। ওই সরকারেও তিনজন উপমন্ত্রী ছিলেন।

এছাড়া ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায়ও দুজন উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে কোনো উপমন্ত্রী ছিলেন না।

আবার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন একজন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ দফায় আওয়ামী লীগ সরকার গঠন করলেও কাউকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও সেই ধারাবাহিকতা বজায় থাকলো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত