আকাশছোঁয়া দাম, ইফতারির প্লেটে কমছে ফলের আইটেম
ফলের দাম আকাশছোঁয়া। দেশি-বিদেশি সব ধরণের ফলের দামই ২০ থেকে ৫০ টাকা বাড়তিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। রাজধানীর কারওয়ান বাজারে জমে উঠেছে ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও রাস্তার দু'পাশে বসেছে ইফতার আর বিভিন্ন ফল-ফলাদির দোকান।
সারাদিন রোজা রেখে ইফতারে একটু সস্তির জন্য বরফ কিনছেন সাধারণ জনগণ। রাজধানীর কারওয়ান বাজারে রাস্তার দুপাশ বসেছে হরেক রকমের ইফতার ও ফলের পসরা।
দেশি-বিদেশি সকল ফল পাওয়া যায় এসব দোকানে। একটু ভালো ইফতারের জন্য দেশি-বিদেশি বিভিন্ন ফল কেনার চেষ্টা করছে ক্রেতারা। তবে দাম বেশি থাকায় অস্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা।
এদিকে বেচাবিক্রির মন্দা আর উচ্চমূল্যের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রনে সরকারকে তদারকির আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
বিভি/এজেড



মন্তব্য করুন: