• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

‘নতুন করে যাচাই-বাছাই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা’

প্রকাশিত: ২২:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘নতুন করে যাচাই-বাছাই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা’

ছবি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে নতুন করে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধাদের তালিকা পুনরায় যাচাইয়ের পাশাপাশি সঠিক ইতিহাস সংরক্ষণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য রাজনৈতিক আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক অপব্যবহার হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের একটি অংশ প্রকৃত ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও ত্যাগের সঠিক চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিভি/এমআর

মন্তব্য করুন: