• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কবে হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কবে হবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে।

সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: