• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঈদের আগে শতভাগ বোনাসের দাবি শিক্ষদের, যা বললেন শিক্ষামন্ত্রী 

প্রকাশিত: ১৭:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঈদের আগে শতভাগ বোনাসের দাবি শিক্ষদের, যা বললেন শিক্ষামন্ত্রী 

ছবি: সংগৃহীত

ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দেওয়াসহ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ১৩ দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

বৈঠকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) আমাদের কেবিনেট মিটিং ছিল। মিটিংয়ের ৯০ শতাংশ সময় তিনি শিক্ষার ব্যাপারে দিয়েছেন। দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না শিক্ষকদের। এগুলো নিয়ে আমরা কাজ করবো’, যোগ করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: