• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যেকোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন: শিশির মনির

প্রকাশিত: ১৭:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যেকোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন: শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির জানিয়েছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ বর্তমানে খালি থাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধি ৮-১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

আইনজীবী শিশির মনির লেখেন, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করবেন। যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ খালি আছে, সংবিধানের ৭৪ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধি ৮–১০ মোতাবেক যেকোনো সংসদ সদস্য স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সে অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: