ইইউ’র গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ, আরও যা জানালেন রাষ্ট্রদূত মিলার
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে ইইউর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়াবলি, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কীভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করি, নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: