• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ

প্রকাশিত: ০১:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়।

এদের মধ্যে মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন ও রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী মর্যাদায় হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর ডা. জাহেদ উর রহমান পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি।

এদিকে মাহদী আমিনকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রেহান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত