• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সংকট ঢাকায়; ৭৪ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ২৩:০২, ১ মার্চ ২০২৬

আপডেট: ২৩:২১, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সংকট ঢাকায়; ৭৪ ফ্লাইট বাতিল

ছবি: ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রবিবার (১ মার্চ) বিমানবন্দর সূত্র জানায়, শনিবার থেকে ধাপে ধাপে ফ্লাইট বাতিল শুরু হয়। এর মধ্যে গতকাল ২৩টি, আজ ৪০টি এবং আগামীকাল দুপুর পর্যন্ত আরও ১১টি ফ্লাইট স্থগিত রয়েছে।

বাতিল তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (২০টি), ইউএস-বাংলা এয়ারলাইনস (১০টি)সহ এমিরেটস, কাতার এয়ারওয়েজ, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট।

রবিবার সন্ধ্যা থেকে কিছু গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়েছে। তবে দুবাই, আবুধাবি ও দোহা রুটে সাময়িক স্থগিত রয়েছে। যাত্রীদের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনায় বিমানবন্দর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, স্থগিত ফ্লাইটের যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইট বাতিল ও ভিসা জটিলতায় পড়া প্রবাসীদের জন্য টোল-ফ্রি হটলাইন ১৬১৩৫ চালু করা হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত