• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

বকুল-অপুসহ যারা হলেন জাতীয় সংসদের হুইপ

প্রকাশিত: ১৮:৩১, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বকুল-অপুসহ যারা হলেন জাতীয় সংসদের হুইপ

জাতীয় সংসদের হুইপ হিসেবে ৬ জন সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৬৪, ১৯৭২)-এর অনুচ্ছেদ ৩(১) এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করিলেন।

যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হলেন- হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও লক্ষীপুর-৪ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত