• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঈদে সরকারি চাকরিজীবীরা যেভাবে পেতে পারেন টানা ১২ দিনের ছুটি 

প্রকাশিত: ১২:৫০, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঈদে সরকারি চাকরিজীবীরা যেভাবে পেতে পারেন টানা ১২ দিনের ছুটি 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি থাকবে। এর ঠিক আগের দিন ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি। ফলে মাঝে দিন অর্থাৎ ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

ছুটি বাড়তে পারে আরও। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝখানের দুই দিন (২৪ ও ২৫ মার্চ) ব্যক্তিগত ছুটি নিতে পারেন, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত