• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ, জানা গেলো কারণ

প্রকাশিত: ১২:৫৭, ৫ মার্চ ২০২৬

আপডেট: ১২:৫৮, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ, জানা গেলো কারণ

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের বৃহৎ দুটি সার কারখানা- চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনার প্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) বিকাল থেকে উভয় কারখানায় উৎপাদন স্থগিত রয়েছে।

জানা যায়, উৎপাদন বন্ধ থাকার কারণে সিইউএফএলের দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে, কাফকোর দৈনিক প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া ও ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতই উৎপাদন পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের পহেলা নভেম্বর দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত সিইউএফএল চালু করা হলেও যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বারবার উৎপাদন ব্যাহত হয়েছে। একইভাবে, গত বছরের অক্টোবর মাসে অভ্যন্তরীণ সমস্যার কারণে কাফকোর উৎপাদনও প্রায় ১৫ দিন বন্ধ ছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত