• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

মিছিল নিয়ে ৩২-এ ফুল দিতে যাওয়ায় চারজন আটক, মামলা

প্রকাশিত: ১৮:৪৩, ৭ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৪৫, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মিছিল নিয়ে ৩২-এ ফুল দিতে যাওয়ায় চারজন আটক, মামলা

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া চারজনকে আটক করা হয়েছে, মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তারা ফুল দিতে আসছিলেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালের পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশসূত্রে জানা যায়, ওই মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নিয়েছিলেন। তাদের হাতে ফুলের মালা ছিল।  তারা মিছিল করতে করতে ৩২ নম্বরের দিকে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিন নারী ও এক পুরুষকে আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে জানান, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীত দিকের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ ভাষণ দিয়েছিলেন। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৭ মার্চ নানান কার্যক্রমের মাধ্যমে পালন করা হতো। ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত