বায়ুদূষণ কমানো এখন জাতীয় দায়িত্ব: পরিবেশমন্ত্রী
ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বায়ুদূষণ কমানো এখন জাতীয় দায়িত্ব। পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে, তবে এ ক্ষেত্রে সরকার ও জনগণসহ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রবিবার (৮ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নিতে চার দিনের সফরে ফেনীতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণ এবং নদী দূষণও নিয়ন্ত্রণে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। কারণ পরিবেশ দূষণ দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যায়। তাই দূষণ কমানো কেবল সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির দায়িত্ব।
পরিবেশমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশকে আরও উন্নত ও নিরাপদ রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এআই



মন্তব্য করুন: