• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

দুই নির্দেশনা দিয়ে দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণা

প্রকাশিত: ১৪:৩৪, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
দুই নির্দেশনা দিয়ে দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বিদেশি কারিকুলামে পরিচালিত দেশের সকল বিদ্যালয় অর্থাৎ সকল ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজানে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার (৯ মার্চ) হতে সরকার ঘোষিত ঈদের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে মন্ত্রণালয়ের নির্দেশনায় দুটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তা হলো- ১. শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।

২. একই সাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: