• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

অবশেষে ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার

প্রকাশিত: ১৬:৫০, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
অবশেষে ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার

দুর্নীতি ও নিয়োগ বিতর্কের অভিযোগে জর্জরিত ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে অবশেষে অপসারণ করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে তার।

প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার পরও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিগত বছরগুলোতে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী আবদুস সালাম। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এমন একজন ব্যক্তিকে ওয়াসার মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার এমডি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে তাই প্রশ্ন ওঠে।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করন। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত