• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যু, সরকারের শোক

প্রকাশিত: ২০:২৭, ৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:৩২, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যু, সরকারের শোক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার কারণে বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত থাকা গভীর উদ্বেগের বিষয়।

নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছেন।

বাংলাদেশ সরকার এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট সবপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, পরিস্থিতি প্রশমনে এবং প্রাণহানিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং চলমান পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, সৌদি আরবে নিহত দুইজনের মরদেহ দেশটির কর্তৃপক্ষের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে দেশে আনা হবে বলে জা‌নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় এই তথ্য জা‌নিয়েছে।

উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) সৌদির আল-কারজ শহরে একটি আবাসিক এলাকায় ইরানের ছোড়া মিসাইলের আঘাতে ২ বাংলাদেশি ও এক ভারতীয় নিহত হন। এ ঘটনায় আহত আরও ১২ জনই বাংলাদেশি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত