• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তালিকা প্রস্তুত, সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান: আইজিপি

প্রকাশিত: ০৯:৪৮, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তালিকা প্রস্তুত, সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান: আইজিপি

চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

নতুন দায়িত্ব গ্রহণের পর সোমবার (৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় আইজিপি জানান, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুতই তাদের নাম প্রকাশ করা হবে। পাশাপাশি মব বা গণহামলার ঘটনাও কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান নতুন আইজিপি।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ বাহিনী তৎপর রয়েছে। এছাড়া পুলিশের পোশাক নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেও সাংবাদিকদের জানান পুলিশ প্রধান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত