• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগে হঠাৎই নারীদের মাঝে প্রধানমন্ত্রী!

প্রকাশিত: ১৩:১২, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগে হঠাৎই নারীদের মাঝে প্রধানমন্ত্রী!

ছবি: নারীদের মাঝে প্রধানমন্ত্রী

মঞ্চে ওঠার আগে হঠাৎ করে অপেক্ষমাণ নারীদের কাছে গিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে এ ব্যতিক্রমী দৃশ্যের অবতারনা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তবে মঞ্চে সরাসরি না গিয়ে তিনি প্রথমে চলে যান সেখানে অপেক্ষা করা নারীদের কাছে।

এসময় প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নারীরা। তাদের অনেকেই জানান, তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রী সরাসরি মঞ্চে চলে যাবেন। কিন্তু এত কাছে এসে কথা বলবেন—এটা তারা কল্পনাও করেননি।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের মাত্র ২০ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করছেন তারেক রহমান। এই কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত