• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানালো সরকার

প্রকাশিত: ১৪:৫৩, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৮, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানালো সরকার

বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কয়েকগুণ যোগান বাড়িয়েও মানুষের অস্বাভাবিক চাহিদা ও উদ্বেগের কারণেই তেল নিয় মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কমানো যাইনি। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে জ্বালানী মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি আশ্বস্থ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আগেও কোন সংকট নেই এখনো কোন সংকট নেই। যেহেতু বিদ্যুৎ জ্বালানি কোনটারই কোন সংকট নেই তাই এই মুহূর্তে বিদ্যুৎ বা জ্বালানীর মূল্য বৃদ্ধি করার কোন ধরনের পরিকল্পনা নেই সরকারের।  

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ আফ্রিকা দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানান তিনি।  

বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত রবিবার থেকে রেশনিং ব্যবস্থায় তেল সরবরাহ শুরু করে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছিল। এর মধ্যে একটি মোটরসাইকেল দৈনিক সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন সংগ্রহ করতে পারতো। যা রাইড শেয়ারকারীদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

তবে দুদিন পরই মিলেছে সুখবর। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, যারা মটরসাইকেলে রাইড শেয়ারিং করেন তাদের ৫ লিটার পর্যন্ত তেল দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। অর্থাৎ আগে ২ ‍লিটার নিতে পারতো। এখন তারা ৫ লিটার নিতে পারবেন।

গত রবিবারের বিপিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যক্তিগত কারের জন্য দৈনিক তেলের সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লিটার। এছাড়া এসইউভি (জিপ) এবং মাইক্রোবাসের ক্ষেত্রে প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল বরাদ্দ রাখা হয়েছে।

পরিবহন খাতে ডিজেল সরবরাহেও শৃঙ্খলা আনতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। স্থানীয় রুটের বাস বা পিকআপ ভ্যান দৈনিক ৭০-৮০ লিটার ডিজেল নিতে পারবে। অন্যদিকে, দেশের সাপ্লাই চেইন সচল রাখতে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনারবাহী ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল বরাদ্দ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত