• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১২:১৭, ১২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচিত করেন উপস্থিত সংসদ সদস্যরা। পরে তাদের পৃথকভাবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

এছাড়াও, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান। পরে এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান।

এদিন বেলা ১১টার পর শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: