ট্রেন দুর্ঘটনায় ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার করা এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন, সে জন্য বিকল্প ব্যবস্থার মাধ্যমে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: