• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

‘প্রতিবন্ধীদের জীবনোন্নয়নে আন্তর্জাতিক মানের নীতি প্রণয়ন জরুরি’

প্রকাশিত: ২০:৪৪, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘প্রতিবন্ধীদের জীবনোন্নয়নে আন্তর্জাতিক মানের নীতি প্রণয়ন জরুরি’

প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা গ্রহণের দাবি জানান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া মাদ্রাসায় উপস্থিতকালে তিনি এ বক্তব্য রাখেন। 

ডা. আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিএসসির সাবেক সদস্য এবং সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জন‍্য জাতীয় রোডম্যাপ, তাদের কর্মসংস্থান, শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা রাষ্ট্রের দায়িত্ব। 

প্রতিবন্ধীদের কর্মসংস্থানের হার উন্নীত করার লক্ষ্যে নিয়োগকর্তাদের জন্য ভর্তুকি ও প্রণোদনা নিশ্চিত করা জরুরি। 

শিক্ষায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (SPED) শিক্ষার মান উন্নত করা এবং বিদ্যালয় ফি হ্রাস করে পরিবারগুলোর ওপর আর্থিক বোঝা কমাতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত