• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ট্রেনের টিকিট কালোবাজারি, গুরুতর শাস্তি পেলেন দুই স্টুয়ার্ট

প্রকাশিত: ২০:২৬, ২০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ট্রেনের টিকিট কালোবাজারি, গুরুতর শাস্তি পেলেন দুই স্টুয়ার্ট

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি করায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের (হসপিটালিটি ম্যানেজমেন্ট এন্ড ব্র্যান্ড অপারেশন) দুই স্টুয়ার্টকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

সেই সাথে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারি একটি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

প্রাথমিক অনুসন্ধানে উক্ত ভিডিওর সত্যতা পাওয়া যায় এবং টিকিট কালোবাজারির সাথে বর্ণিত অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল এবং ইমরান এর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমানিত হয়। এ কারনে তাদেরকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। তাছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, অনবোর্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে আগামী ২৪ মার্চ এ বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: