• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৮, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪৮, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

রবিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ করে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি। 

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.শফিকুল ইসলাম।

বিভি/এসজি

মন্তব্য করুন: