দীর্ঘ ছুটির পর আবারও কর্মব্যস্ত হতে চলেছে রাজধানী
ঈদের হাসি মুখে নিয়েই ঢাকায় ফিরছে মানুষ। ছবি- সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও কর্মযজ্ঞ শুরু হতে চলেছে রাজধানী ঢাকায়। গ্রাম-গঞ্জ থেকে এই শহরে ফিরতে শুরু করেছে মানুষজন। ঈদ শেষে সদরঘাটে দক্ষাণাঞ্চল থেকে লঞ্চে করে রাজধানী ফেরত মানুষের ভিড় ছিল।
অনেকেই কর্মস্থলে যোগ দিতে আগে ভাগেই রাজধানীতে ফিরছেন। তবে রাজধানী ফেরত লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বাহাদুর শাহ পার্কের পর থেকে বাসগুলোকে প্রবেশ করতে দয়া হচ্ছে না। ফলে মোটামুটি যানজট ছাড়াই রাজধানীতে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চলের রাজধানী ফেরত মানুষ।
এদিকে কমলাপুর স্টেশনে রাজধানী ফেরত যাত্রীদের চাপ তুলনামূলক কম। তবে ছুটি শেষে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভীর রয়েছে। এছাড়া রাজধানীর প্রধান তিনটি দূরপাল্লার বাস টার্মিনালেও দেখা যায় মানুষ রাজধানী ফিরত শুরু করেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: