• NEWS PORTAL

  • রবিবার, ২৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

প্রকাশিত: ১১:২২, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। শনিবার (২৮ মার্চ) তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন

সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত