• NEWS PORTAL

  • রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের কারণে মধ্যেপ্রাচ্যে ফ্লাইট চলাচলে স্থবিরতা

চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত বাতিল হলো ২০৮টি ফ্লাইট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ২৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত বাতিল হলো ২০৮টি ফ্লাইট

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে শনিবারও (২৮ মার্চ) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৭টি ফ্লাইট বাতিল  হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহার একটি ডিপার্চার ফ্লাইট, এয়ার এরাবিয়ার শারজাহর একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। তবে  বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের  ৫টি অ্যারাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে এ বিমানবন্দরের ২০৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত