• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

গোয়েন্দারা কর ফাঁকিবাজদের চিহ্নিতে কাজ করছেন: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ১৩:৪৮, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪৯, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গোয়েন্দারা কর ফাঁকিবাজদের চিহ্নিতে কাজ করছেন: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আসন্ন বাজেটে করের হার বাড়ানো হবে না; বরং করের আওতা বৃদ্ধি করে রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করা হবে। আমাদের গোয়েন্দারা কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, দেশের পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব এনবিআরের ধারেকাছেও নেই। কর জিডিপির অনুপাত অনেক কম থাকার পেছনে সবচেয়ে বেশি দায়ী করছাড় সংস্কৃতি। আমরা সেই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কাজ করছি।

চেয়ারম্যান আরও জানান, বর্তমানে এনবিআরের টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২৮ লাখ, আর বিআইএনধারীর সংখ্যা ৮ লাখ। অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৪২ লাখ করদাতা, এবং সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন ২২ হাজার।

এনবিআর চেয়ারম্যান জানান, এছাড়া, আগামী বাজেটে পত্রিকা শিল্পে করপোরেট কর কমানোর সম্ভাবনা রয়েছে। পত্রিকা মালিকরা এনবিআরকে মূসক কমানোর আহ্বান জানিয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত