এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে বড় দুঃসংবাদ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সুতারং এতাদের উৎসব ভাতা ৫০ শতাংশই থাকছে।
রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, শনিবার (৪ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি পর্যালোচনার পর সেটি নামঞ্জুর করা হয়।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়টি এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের সায় না মেলায় তা আপাতত স্থগিত রইল।
বিভি/টিটি



মন্তব্য করুন: