আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা কত, উৎপত্তিস্থল কোথায়?
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে সিলেটের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি। ভূমিকম্পটির গভীরতা মাত্র ৫ কিলোমিটার।
হাইলাকান্দি থেকে সিলেটের দূরত্ব মাত্র ৭৪ কিলোমিটার হওয়ায় সিলেটের বিভিন্ন এলাকায় কম্পনটি ভালোভাবে অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিভি/এজেড



মন্তব্য করুন: