• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন মাহফুজুর রহমান খাঁন

প্রকাশিত: ২২:০৬, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন মাহফুজুর রহমান খাঁন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য নতুন সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সহকারী প্রেস সচিব হয়েছেন এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁন। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ. এফ. এম মাহফুজুর রহমান খাঁনকে ১ বছর মেয়াদে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৬ বেতন স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
 
যোগদানের তারিখ থেকে এই মেয়াদ গণনা করা হবে। এক্ষেত্রে তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। 
  
গত ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রজ্ঞাপনে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার তথ্য জানানো হয়েছিল। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত