• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ১২:৫৮, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।
 
এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হতাহতের কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন: