• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ১৯:১৯, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:২০, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।

বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উভয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় একসঙ্গে অতিবাহিত করেন।

এসময় তারা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্কের দৃঢ়তা এবং ভবিষ্যৎ অগ্রগতির পথ নিয়েও মতবিনিময় হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা ড. শামছুল ইসলাম ভারতীয় হাইকমিশনারকে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: