• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে বিল পাস 

প্রকাশিত: ১৯:১২, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে বিল পাস 

দেশের দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের লক্ষ্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে ব্যাংক রেজুলেশন বিল ২০২৬।  শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার পর ব্যাংক রেজুলেশন বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরপর সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটির বিষয়ে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের আহ্বান জানান এবং সাংসদরা তাতে অংশ নেন। 

পরবর্তীতে বিলটি পাসের পক্ষে 'হ্যাঁ' ভোট জয়যুক্ত হয়েছে বলে জানান ডেপুটি স্পিকার।

বিভি/এসজি

মন্তব্য করুন: