• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ১১:২৬, ২৮ মে ২০২৬

আপডেট: ১২:২১, ২৮ মে ২০২৬

ফন্ট সাইজ
ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য বাড়েনি বরং কমেছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, এবার ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য বাড়েনি বরং কমেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রামের কাট্টলি দারুচ্ছালাম জামে মসজিদে ঈদুল আযহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবেনা। দেশের জনগণকে অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি জনগণের নাগালের বাইরে চলে যায় তবে সে সুফল থেকে তারা বঞ্চিত হবে। তাই সরকার আপ্রাণ চেষ্টা করছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে বলেও আশা প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

আগামী ১১ জুন বাজেট ঘোষনা করা হবে বলেও জানান মন্ত্রী। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: