• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত: ১৬:০৩, ২৩ জুন ২০২৬

আপডেট: ১৬:০৪, ২৩ জুন ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা

ছবি: সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, জ্বালানি প্রশ্নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে একটি হোটেলে সিপিডি আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান চিফ হুইপ। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। পাশাপাশি অব্যাহত রাখা হয়েছে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও। একইসাথে টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তাই জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হতে অচিরেই নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর-সুবিধা ঘোষণা করা হতে পারে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে জানান, নুরুল ইসলাম মনি।

মাঠপর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সোলার হোম সিস্টেম স্থাপন ও গ্রিড সম্প্রসারণে বিগত দিনের ৬০ লাখ সোলার হোম সিস্টেমের অর্ধেক বা প্রায় ৩০ লাখ সিস্টেম সম্পূর্ণ অকেজো ও অকার্যকর হয়ে পড়ে আছে। বেসরকারি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়ালগ’ (সিপিডি) পরিচালিত ‘এসএইচএস সার্ভে ২০২৫’ শীর্ষক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: