• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একযোগে ৯৯ বিচারককে বদলি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২২:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একযোগে ৯৯ বিচারককে বদলি, প্রজ্ঞাপন জারি

দেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলিকৃত বিচারকদের মধ্যে রয়েছেন ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, ২ জন সিনিয়র সিভিল জজ এবং ২ জন সিভিল জজ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলির আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিচারকদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রজ্ঞাপনে বদলিকৃত বিচারকদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: