মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তারেক রহমানের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে রাত ১০টা ৫০ মিনিটে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়। এ ছাড়া ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও একই শুভেচ্ছা জানান তিনি।

ওই শুভেচ্ছাবার্তায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবনে আরও অনেক আনন্দময় জন্মদিন ফিরে আসুক। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা সবসময় সুস্বাস্থ্য ও অদম্য মনোবলের সঙ্গে বজায় থাকুক।’
ফেসবুক পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: