• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকাচ্ছে: সালাউদ্দিন টুকু

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: ০০:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকাচ্ছে: সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে, যাতে বাংলাদেশের মানুষরা মেধাভিত্তিক জাতি গঠন করতে না পারে। এই দেশটা আমাদের সবার। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা যদি মাদক সম্পর্কে সচেতন না হই তাহলে মাদকের বিরুদ্ধে আমারা প্রতিরোধ গড়ে তুলতে পারব না।’ 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি গুম-খুনসহ এমন কোনো জঘন্য কাজ নেই, যা তিনি করেননি। আবার তাদের কেউ কেউ বলছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। যাদের বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে, তারা আবার কী করে দেশে ফিরবে? তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। এরা গণতন্ত্রের শত্রু দেশের শত্রু। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: