• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শনিবার টানা ৬ ঘণ্টা লোডশেডিং, এই গরমে ভোগান্তি পোহাবে যারা

প্রকাশিত: ২১:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শনিবার টানা ৬ ঘণ্টা লোডশেডিং, এই গরমে ভোগান্তি পোহাবে যারা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে রাজশাহীর বেশ কয়েকটি এলাকা। সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়—তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাসস্ট্যান্ড, বটতলা ও আশপাশের এলাকা।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: