• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে পাশ হওয়া গুম সংক্রান্ত আইন নিয়ে যা বললো হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত: ১৪:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সংসদে পাশ হওয়া গুম সংক্রান্ত আইন নিয়ে যা বললো হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশ সংসদে পাশ হওয়া গুম সংক্রান্ত আইন মানবাধিকার সুরক্ষাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ। বর্তমান সরকারের এই আইনের পরিবর্তন, সংস্কার প্রতিশ্রুতির পরিপন্থী বলে মন্তব্য করেছে সংস্থাটি। 

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে এবং বলপূর্বক গুমের তদন্তের ক্ষমতা দিতে অধ্যাদেশ জারি করেছিলো। কিন্তু বর্তমান সরকার আইন পাসের মাধ্যমে কমিশনের স্বাধীনতা খর্ব করেছে এবং সরাসরি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের ক্ষমতা কেড়ে নিয়েছে। 

সংস্থাটি আরো অভিযোগ করে, র‍্যাবকে বিলুপ্ত করার কথা বলা হলেও, বাস্তবে এটিকে কেবল নতুন নামে রূপান্তর করা হয়েছে। নতুন আইনে পর্যাপ্ত জবাবদিহিতা ও সুরক্ষার ব্যবস্থা রাখা হয়নি। সংস্থাটি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে , নতুন বাহিনীটির ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখার এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার।

বিভি/এসজি

মন্তব্য করুন: