• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার অনুরোধ, কারণ কী?

প্রকাশিত: ২১:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার অনুরোধ, কারণ কী?

ফাইল ছবি

আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার জন্য এ অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরের দিনগুলো সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নিবন্ধনের অর্থ যথাসময়ে ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সারাদেশে হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।

ওই দুইদিন অফিস সময়ের পরও যতক্ষণ পর্যন্ত জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ হজের নিবন্ধনের অর্থ গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: