বিরোধী দলকে সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান
বিরোধী দলকে জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে সংসদে ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
আহমেদ আজম খান বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। সরকার অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গেলেও বিরোধী দল লং মার্চের মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে। সংকটকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানোর বিশৃঙ্খল রাজনীতিতে ব্যস্ত, তারাই মূলত ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে যাচ্ছে।
বিরোধী দলকে সংসদে ও সংসদের বাইরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আন্দোলনের নামে দেশকে নাশকতার দিকে না নিয়ে জাতীয় স্বার্থে সরকারের কাজে সহযোগিতা করা উচিত।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: