• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শনিবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত: ২৩:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২৩:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শনিবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকা।

প্রতিষ্ঠানটির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা প্রয়োজন। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিভি/টিটি

মন্তব্য করুন: