দুর্যোগ মোকাবিলা রাষ্ট্র ও জনগণের যৌথ দায়িত্ব: রাষ্ট্রপতি
দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্র ও জনগণের যৌথ জাতীয় দায়িত্ব। দুর্যোগসহনশীল দেশ গড়তে প্রতিটি ঘর ও পরিবারকে ভিত্তি ধরে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’
দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের জন্য সবচেয়ে উদীয়মান ঝুঁকিগুলোর একটি হলো ভূমিকম্প। নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় এ ঝুঁকি আরও বাড়ছে।
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়লেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। বরং ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদার করতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: