• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এবার টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত: ১১:৫২, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:২৭, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এবার টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

পুরান ঢাকার আগুন পুরোপুরি নিভতে না নিভতেই গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হন। শুরুতে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে আটটি ইউনিট কাজ করছে এবং আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

বিভি/বিএস/পিএইচ

মন্তব্য করুন: