• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

প্রকাশিত: ১৮:০৭, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে লাঠিপেটা

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে কথা-কাটাকাটিতে জড়ান সমু চৌধুরী। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আহত হন এই অভিনেতা।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে ফিরে যান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত