• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৪২, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:৪২, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতার অবস্থা দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অবস্থা কেমন তা দেখতে বেরিয়েছেন। তিনি ৯টা ১০ মিনিটে বাসা থেকে বেরিয়েছেন। প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হসপাতালে যাচ্ছেন। সেখানে তিনি সরজমিন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে তা দেখবেন।

উপ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।

গত ১২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত