• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টুপটুপ রিসোর্ট বানানোর ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি: ফায়ার সার্ভিস

প্রকাশিত: ১৫:৩০, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টুপটুপ রিসোর্ট বানানোর ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি: ফায়ার সার্ভিস

কক্সবাজারের ইনানীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি কাঠ ও হার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে। রিসোর্টটি বানানোর ক্ষেত্রে সরকারি কোনো সংস্থা থেকে অনুমোদন নেওয়া হয়নি।  অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও ছিলো না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) ফুলবাড়িয়া সংস্থাটির সদরদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক সুলতানুল আরেফিন জুনায়েদ।

তিনি বলেন, রিসোর্টটির নিচতলায় রান্না একটি রেস্তোরাঁ ছিলো। সেখানে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। গত জুন মাসে অগ্নিনিরাপত্তার বিষয়ে নোটিশ দিয়েছিলো ফায়ার সার্ভিস। কিন্তু সেটি অগ্রাহ্য করে তারা রিসোর্টটি পরিচালনা করে আসছিলো।

দমকল বাহিনীর দেরিতে পৌঁছানোর বিষয়ে এই কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

সুলতানুল আরেফিন আরও বলেন, ইনানী এলাকার অধিকাংশ ইকো রিসোর্টেও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা নেই। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন করপোরেশনসহ সরকারি সংস্থার সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ইনানী বিচ এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে আগুন লাগে। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে প্রথমে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও ৪ জন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত